রাজধানীতে ২ মরদেহ উদ্ধার, ঢামেকে চিকিৎসাধীন ১ জনের মৃত্যু

রাজধানীতে ২ মরদেহ উদ্ধার, ঢামেকে চিকিৎসাধীন ১ জনের মৃত্যু
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল চত্বর থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই দিনে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাত পরিচয়ের আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার পৃথক সময়ে চত্বর থেকে মরদেহ দুটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, দুপুরে হাসপাতালের নতুন ভবনসংলগ্ন চিকিৎসক ক্যানটিনের পেছন থেকে আনুমানিক ৬০ বছর বয়সী এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। তার পোশাক দেখে ভবঘুরে বলে ধারণা করা হচ্ছে।

বেলা ১১টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে আনুমানিক ৫০ বছর বয়সী অন্য এক ব্যক্তির মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে শাহবাগ থানা-পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

পরিদর্শক আরও জানান, একই দিনে হাসপাতালের ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আনুমানিক ৪০ বছর বয়সী আরও এক ব্যক্তি মারা গেছেন।

তিনটি মরদেহের আইনি কার্যক্রম পুলিশ পরিচালনা করছে। নিহতদের পরিচয় শনাক্তে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক টিম কাজ করছে বলে জানানো হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad