পর্যটনে ব্রিটিশ বিনিয়োগের আহ্বান পর্যটনমন্ত্রীর

পর্যটনে ব্রিটিশ বিনিয়োগের আহ্বান পর্যটনমন্ত্রীর
বাংলাদেশের পর্যটন ও আতিথেয়তা খাতে যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের বিনিয়োগের আহ্বান জানান মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। সোমবার বারিধারায়। ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

বাংলাদেশের পর্যটন ও আতিথেয়তা খাতে যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

সোমবার বারিধারায় ব্রিটিশ হাইকমিশনারের বাসভবনে ‘অ্যা ককটেল রিসিপশন টু হাইলাইট ইউকে ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ ট্যুরিজম সেক্টর’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও পরিবেশ সহজতর করার লক্ষ্যে কাজ চলছে। পর্যটন সম্ভাবনার টেকসই রূপান্তরে দেশি-বিদেশি বিনিয়োগ উৎসাহিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার।

এভিয়েশন খাতের কথা উল্লেখ করে মন্ত্রী জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য বোয়িং ও এয়ারবাসের সমন্বয়ে ভারসাম্যপূর্ণ মিশ্র বহর গঠন করা হচ্ছে। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের ধার্য করা ‘হাই রিস্ক কার্গো’ বিধিনিষেধ প্রত্যাহারে ব্রিটেনের সমর্থন প্রত্যাশা করেন তিনি।

আরও পড়ুন

যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ট্রান্সপোর্টের সাম্প্রতিক মূল্যায়নে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ৯৮ শতাংশ এবং হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ৯৪ শতাংশ স্কোর অর্জন করেছে বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, স্পেন ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটন খাতের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রশিদুজ্জামান মিল্লাত বলেন, ‘যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানাই–বাংলাদেশে আসুন এবং আমাদের পর্যটন ও আতিথেয়তা খাতে বিনিয়োগ করুন। আমরা আপনাদের বিনিয়োগকে স্বাগত জানাই এবং একটি অনুকূল, নিরাপদ ও সম্ভাবনাময় বিনিয়োগ পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad