রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ছাত্রদল। কমিটিকে ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
রোববার রাতে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রাবিতে ঘটে যাওয়া ঘটনার অভিযোগ তদন্তে কেন্দ্রীয় সংসদের সহসভাপতি এ বি এম ইজাজুল কবির রুয়েল ও মনজুরুল আলম রিয়াদের নেতৃত্বে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটিকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত শেষে কেন্দ্রীয় সংসদের কাছে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নির্দেশনায় এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।


