খুলনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সিআইডি কর্মকর্তার মৃত্যু

খুলনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সিআইডি কর্মকর্তার মৃত্যু
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

খুলনায় দ্রুতগামী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মো. ফজলুর রহমান (৫০) নামে এক অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শকের মৃত্যু হয়েছে।

সোমবার রাত সাড়ে ৭টার দিকে নগরীর খানজাহান আলী থানার গ্যারিসন মোড়ে  এ দুর্ঘটনা ঘটে। নিহত কর্মকর্তা যশোর জেলার অভয়নগর উপজেলার বারান্দি ফকিরহাট এলাকার আবু তালেব খানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মেয়ের সঙ্গে দেখা করতে সোমবার দুপুরে মোটরসাইকেলে খুলনায় আসেন ফজলুর। সন্ধ্যার পর বাড়ির উদ্দেশে ফেরার পথে খানজাহান আলী থানার গ্যারিসন ল্যাটেক্স কোম্পানির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাকের নিচে চলে যান তিনি।

দুর্ঘটনার পর উপস্থিত স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকরতা (ওসি) আবুল বাশার জানান, ট্রাকের চাপায় গুরুতর আহত ওই কর্মকর্তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad