সিরাজগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে পল্লী বিদ্যুতের লাইনম্যানের মৃত্যু

সিরাজগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে পল্লী বিদ্যুতের লাইনম্যানের মৃত্যু
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

সিরাজগঞ্জ সদরে নতুন বিদ্যুৎ মিটার স্থাপনের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে পল্লী বিদ্যুতের এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে রতনকান্দি ইউনিয়নের গোবিন্দপোটল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাসেল বাবু (৩১) উপজেলার খামারগাতী গ্রামের বাবলু মন্ডলের ছেলে। তিনি পল্লী বিদ্যুৎ সমিতির কাজিপুর সাব-জোনাল অফিসে দৈনিক হাজিরাভিত্তিক লাইনম্যান ছিলেন।

সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর কাজিপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. মাইদুল ইসলাম টাইমস অব বাংলাদেশকে জানান, সকালে সহকর্মীদের সঙ্গে গোবিন্দপোটল এলাকায় নতুন মিটার স্থাপনের কাজে যান রাসেল। পাশের একটি বন্ধ লাইনে কাজ চলায় রাসেল সেটিও বন্ধ মনে করে খুঁটিতে উঠে বিদ্যুতের তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন এবং খুঁটিতে ঝুলে থাকেন। সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানান তিনি।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান টাইমসকে জানান, অসাবধানতাবশত বিদ্যুতের খুঁটিতে ওঠার পর রাসেলের হাত তারে লেগে গেলে তিনি গুরুতর আহত হন এবং পরে মারা যান। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad