কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশাচালকের মৃত্যু

কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশাচালকের মৃত্যু
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

কিশোরগঞ্জের ভৈরবে ব্যাটারিচালিত অটোরিকশার চার্জার লাইন খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আকবর আলী (৫০) নামে এক চালক নিহত হয়েছেন।

বুধবার বিকাল ৫টার দিকে উপজেলার তুলাকান্দী গ্রামের পাভেল মিয়ার অটোরিকশার গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আকবর আলী আগানগর নবীপুর গ্রামের মৃত জনাব আলীর ছেলে। তিনি অটোরিকশা চালিয়ে সংসার চালাতেন। তার তিন মেয়ে রয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, ‘নববিবাহিত মেয়ের ফিরাযাত্রা (বিদায়) অনুষ্ঠান শেষে আকবর আলী গ্যারেজ থেকে নিজের অটোরিকশা আনতে যান। চার্জার লাইন খুলতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানিয়া ইসলাম নেভী বলেন, ‘হাসপাতালে পৌঁছানোর আগেই আকবর আলীর মৃত্যু হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।’

ভৈরব থানার ওসি মো. মাহবুবুর রহমান বলেন, নিহতের পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad