সাভারে পুলিশ কর্মকর্তা পরিচয়ে প্রতারণায় গ্রেপ্তার ১

সাভারে পুলিশ কর্মকর্তা পরিচয়ে প্রতারণায় গ্রেপ্তার ১
মিথ্যা পুলিশের পরিচয় ব্যবহার করায় গ্রেপ্তার ফয়সাল। ছবি: সৌজন্য
Advertisement
Advertisement

সাভারে পুলিশ পরিচয়ে বিভিন্ন ব্যক্তির সঙ্গে প্রতারণার অভিযোগে ফয়সাল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ।

গোপন খবরের ভিত্তিতে বুধবার রাতে উপজেলার সদর ইউনিয়নের চাপাইন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার ফয়সাল নিজেকে পুলিশের কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা ও বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে রাতে সাভার ইউনিয়নের চাপাইন এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানের সময় ভুয়া পুলিশ পরিচয় দিলে তাকে আটক করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ফয়সালের বিরুদ্ধে প্রতারণা ও পুলিশ পরিচয়ে ভয়ভীতি দেখানোর অপরাধে সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে। এই চক্রের সাথে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অপরাধী বা প্রতারক চক্রের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। কেউ যেন আইনশৃঙ্খলার নামে প্রতারণার শিকার না হন, সে বিষয়ে সাভারবাসীকে সচেতন থাকার এবং সন্দেহভাজন কাউকে দেখলে তাৎক্ষণিক থানায় জানানোর আহ্বান জানান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad