নাটোরে জার্মান নাগরিকের ল্যাপটপসহ ব্যাগ চুরি

নাটোরে জার্মান নাগরিকের ল্যাপটপসহ ব্যাগ চুরি
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

বাংলাদেশের হেরিটেজ সাইট নিয়ে কাজ করতে নাটোরে এসে ব্যাগ হারিয়েছেন জার্মান নাগরিক ক্রিল লেন্ডার ওয়েবার পেনেইগা। ব্যাগে একটি অ্যাপল ল্যাপটপসহ প্রয়োজনীয় জিনিসপত্র ছিল।

ক্রিল লেন্ডার ওয়েবারের ভাষ্য, হলুদ কটি পরা এক ব্যক্তি নিজেকে রেলের কর্মী পরিচয় দিয়ে ওয়েটিং রুমে তার সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করেন।

পরে টিকিট কাটতে যাওয়ার সময় ওই ব্যক্তির কাছে সরল বিশ্বাসে ব্যাগটি রেখে যান তিনি। টিকিট কেটে ফিরে এসে দেখেন, ব্যাগ নিয়ে ওই ব্যক্তি পালিয়ে গেছেন।

পরে স্থানীয় সাংবাদিকদের সহযোগিতায় নাটোর সদর থানায় বিষয়টি জানান ক্রিল লেন্ডার ওয়েবার। পুলিশ তার ম্যাকবুক ট্র্যাক করে হারানো ল্যাপটপসহ ব্যাগ উদ্ধারের চেষ্টা করছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর রহমান বলেন, ‘বিদেশি নাগরিক হওয়ায় এবং বাংলাদেশি এনআইডি না থাকায় অনলাইনে তার জিডি গ্রহণ করা সম্ভব হচ্ছে না। তবে হারানো জিনিসপত্র উদ্ধারে চেষ্টা চলছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad