শিবগঞ্জে আমবাগান থেকে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার

শিবগঞ্জে আমবাগান থেকে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার
উদ্ধার করা অস্ত্র ও গুলি। ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

শুক্রবার সকালে এসআরবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে উপজেলার নামো চাকপাড়ার একটি আমবাগান থেকে এসব আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবির একটি দল নামো চাকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন একটি আমবাগানে অভিযান চালায়। এ সময় একটি শপিং ব্যাগের ভেতর থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

এসআরবির ধারণা, নাশকতামূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে এসব আগ্নেয়াস্ত্র ও গুলি সেখানে রাখা হয়েছিল।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad