মাগুরায় ইয়াবা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মাগুরায় ইয়াবা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

মাগুরায় অভিযান চালিয়ে মো. রাশেদ শেখ (৪১) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেস্পন্স ব্যাটালিয়নের (এসআরবি-৬) ঝিনাইদহ ক্যাম্প। এসময় তার কাছ থেকে ২৮ হাজার পিস ইয়াবা, চার বোতল ফেন্সিডিল, নগদ ১৯ লাখ ৫৮ হাজার ১০০ টাকা, টাকা গণনার মেশিন, চারটি ল্যাপটপ ও প্রেস বুম মাইক্রোফোন উদ্ধার করা হয়।

গ্রেপ্তার রাশেদ শেখ ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার মালিপাড়া গ্রামের মো. মোস্তফা শেখ ও রোকেয়া বেগমের ছেলে।

এসআরবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১১টা ৪০ মিনিটে মাগুরা সদর থানাধীন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কলেজপাড়া এলাকার ‘স্বপ্ন বিলাস’ বাড়ির চতুর্থ তলার একটি রুমে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। রাশেদ ওই বাড়িতেই বর্তমান ভাড়া থাকতেন।

অভিযানে মাদকদ্রব্য ছাড়াও একটি খেলনা পিস্তল সদৃশ গ্যাস লাইটার জব্দ করা হয়।

উপস্থিত সাক্ষীদের সামনে নিয়ম অনুযায়ী আলামতগুলো জব্দ করার পর আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করে তাকে উদ্ধার করা মালামালসহ মাগুরা সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে এসআরবি।

এ বিষয়ে এসআরবি-৬, ঝিনাইদহ ক্যাম্পের সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইমামীম মুবীন সরকার সুমন জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রেখে নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার এবং অবৈধ অস্ত্র-মাদক উদ্ধারে তাদের এই অভিযান অব্যাহত থাকবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad