ঢাকার প্রগতি সরণি থেকে ১৪৪ বোতল মদসহ সিএনজি চালককে গ্রেপ্তার করেছে ট্রাফিক গুলশান (ট্রাফিক) ডিভিশন।
বাড্ডা জোনের কর্মকর্তা সার্জেন্ট সজিব হঁসেন, কনস্টেবল রফিকুল ইসলাম, নারী কন্সস্টেবল রেখা মল্লিক তাকে গ্রেপ্তার করে।
অভিযানে নেতৃত্বে থাকা ট্রাফিক ইন্সপেক্টর দেলোয়ার হোসেন জানান, নিয়মিত চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করার সময় সকাল ৯টায় সিএনজিটিকে সিগনাল দিলে গাড়ির ভিতর থেকে ১ জন দ্রুত পালিয়ে যায়। সন্দেহ হলে সিএনজিকে তল্লাশি করে ভেতর থেকে ৩টি বস্তা মোড়ানো ১৪৪ বোতল বাংলা মদ উদ্ধার করা হয়।


