সোনারগাঁয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ

সোনারগাঁয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

নারায়ণগঞ্জের কাঁচপুরে মধ্যরাতে গ্যাসলাইনে লিকেজ থেকে বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। শনিবার রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাদের আশঙ্কাজনক অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন মো. শরিফ (৩৪), তার স্ত্রী রোজিনা (৩০), রোজিনার ভাই রিয়াজ (২২) ও মো. রনি (১৯)।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার এ তথ্য জানান।

তিনি বলেন, ‘কাঁচপুর থেকে দগ্ধ চারজন আমাদের এখানে এসেছেন। তাদের মধ্যে রোজিনার শরীরের ৬০ শতাংশ, তার স্বামী শরিফের ৪০ শতাংশ, রিয়াজের ৪০ শতাংশ ও রনির শরীরের ৭০ শতাংশ দগ্ধ হয়েছে। আমরা জানতে পেরেছি গ্যাসলাইনে লিকেজ থেকে আগুনে তারা দগ্ধ হয়েছেন। দগ্ধ চারজনই একে অপরের আত্মীয়। সবার অবস্থা আশঙ্কাজনক।’

আরও পড়ুন: কলাবাগানে আবাসিক ভবনে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৩

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad