ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৪৩

ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৪৩
ছবি: টাইমস
Advertisement
Advertisement

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৪৩ জন। এ সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৮৩০ জন।

বৃহস্পতিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের দৈনিক ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৭ হাজার ২৫৯ জন। এ সময়ে ডেঙ্গুতে মারা গেছেন ৩৩১ জন। হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ১ হাজার ৩১ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৫ হাজার ৮৯৭ জন।

গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় সবচেয়ে বেশি ৪৩২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৫৬, খুলনা বিভাগে ২৩৪, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৩৮, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৭৭, বরিশাল বিভাগে ১৯৫, ময়মনসিংহ বিভাগে ১০০, রাজশাহী বিভাগে ২৩০, রংপুর বিভাগে ৭০ এবং সিলেট বিভাগে ১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের মাসভিত্তিক হিসাব অনুযায়ী, সেপ্টেম্বরে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৪৩ হাজার ৭৭৪ জন। অক্টোবর মাসে এ পর্যন্ত ভর্তি হয়েছেন ২৭ হাজার ৬৩৯ জন। সেপ্টেম্বরে ডেঙ্গুতে মারা গেছেন ১৪৮ জন। অক্টোবরে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৮৬ জনের।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad