গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যানসার সচেতনতা বিষয়ে সেমিনার

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যানসার সচেতনতা বিষয়ে সেমিনার
ছবি: বিশ্বদ্যালয়ের সৌজন্যে
Advertisement
Advertisement

সাভারে গণ বিশ্ববিদ্যালয়ের হেলথ ক্লাবের আয়োজনে মাল্টিডিসিপ্লিনারি রিসার্চ সেন্টার মিলনায়তনে শিক্ষা ও শিক্ষার্থীদের জন্য স্তন ক্যানসার সচেতনতা বিষয়ে সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবারের এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আবুল হোসেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যানসার হাসপাতালের প্রকল্প সমন্বয়কারী ও বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরামের প্রধান সমন্বয়কারী হাবিবুল্লাহ তালুকদার রাসকিন মূল আলোচক  ছিলেন।

ছবি: বিশ্ববিদ্যালয়ের সৌজন্যে

রাসকিন স্তন ক্যানসারের ঝুঁকি, বিস্তার, উপসর্গ, সূচনায় নির্ণয় ও চিকিৎসা নিয়ে বিস্তারিত উপস্থাপনা শেষে গণ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে স্থানীয় সমাজভিত্তিক ক্যানসার সেবা ও গবেষ কার্যক্রম শুরু করার ঘোষণা দেন।

হেলথ ক্লাবের মেন্টর ও ফার্মাসী বিভাগের সহকারী তানিয়া আহমেদের সূচনা বক্তব্যের পর বক্তব্য দেন কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ ডিন অধিকার নিলুফা সুলতানা, স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের ডিন  ফুয়াদ হোসেন, মাল্টিডিসিপ্লিনারি রিসার্চ সেন্টারের পরিচালক তরিকুল ইসলাম, হেলথ ক্লাবের ও অন্যরা।

আলোচনা শেষে আগ্রহী নারীদের স্ক্রিনিং সেবা দেন গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যানসার হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad