একাডেমিক ও পেশাগত সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি (বিএমইউ) এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে।
নৌপরিবহন মন্ত্রণালয়ের নীতিগত অনুমোদনের পরিপ্রেক্ষিতে এই উদ্যোগ নেওয়া হয়।
বুধবার বিএমইউর প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন কমডোর মো. বেনজির মাহমুদার নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে যোগ দেন।
অনুষ্ঠানে বিআইডব্লিউটিসির পক্ষে উপস্থিত ছিলেন সংস্থাটির চেয়ারম্যান এ. টি. এম. আবদুল বারী ড্যানী এবং বিআইডব্লিউটিসির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
স্মারক সই শেষে উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা আশাবাদ ব্যক্ত করেন, এই দ্বি-পাক্ষিক যৌথ সহযোগিতা বিএমইউর শিক্ষার্থীদের ব্যবহারিক ও পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি বিআইডব্লিউটিসির প্রাতিষ্ঠানিক উন্নয়নে ইতিবাচক ও দীর্ঘমেয়াদি সুফল বয়ে আনবে।


