পূজায় ১০ দিন ক্লাস বন্ধ থাকছে জাবিতে

পূজায় ১০ দিন ক্লাস বন্ধ থাকছে জাবিতে
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে সাপ্তাহিক ছুটিসহ টানা ১০ দিন ক্লাস বন্ধ থাকছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি)। আগামী ১৬ অক্টোবর থেকে এ ছুটি শুরু হয়ে চলবে ২৫ অক্টোবর পর্যন্ত। ছুটি শেষে ২৬ অক্টোবর থেকে নিয়মিত ক্লাস কার্যক্রম চালু হওয়ার কথা রয়েছে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ছুটির এ সূচি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ১৮ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত আট দিন বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ক্লাস বন্ধ থাকবে। এর আগে ১৬ ও ১৭ অক্টোবর সাপ্তাহিক ছুটি থাকায় সব মিলিয়ে টানা ১০ দিনের ক্লাস বিরতি পাচ্ছেন শিক্ষার্থীরা।

অন্যদিকে, দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তিন দিন এবং লক্ষ্মীপূজার জন্য ২৫ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে। সে হিসাবে পূজা উপলক্ষে মোট চার দিন অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুসারে ১৭ অক্টোবর শনিবার বিশ্ববিদ্যালয়ের সব অফিস খোলা থাকবে। তবে ১৭, ২৩ ও ২৪ অক্টোবর উইকেন্ড ও ইভনিং প্রোগ্রামের ক্লাস বন্ধ থাকবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad