কলাবাগানে আবাসিক ভবনে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৩

কলাবাগানে আবাসিক ভবনে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৩
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

রাজধানী ঢাকার কলাবাগানে একটি বাসায় জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণে তিন যুবক দগ্ধ হয়েছেন। তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

বুধবার রাত পৌনে ১২টার দিকে ফ্রি স্কুল স্ট্রিট বক্স কালভার্ট রোডে আবুল বাশারের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- তিন বন্ধু রানা (২২), জুয়েল (২০) ও পারভেজ (২১)।

তাদেরকে হাসপাতালে নিয়ে আসা ফার্নিচার ব্যবসায়ী ইমরান হোসেন রাজিব জানান, ওই তিন যুবক পান্থপথে ভিন্ন ভিন্ন ফার্নিচার দোকানের কর্মচারী। ওই বাসাতে জুয়েল ও তার পরিবার থাকে। তবে তার পরিবারের সদস্যরা গ্রামের বাড়িতে চলে যাওয়ায় দুই বন্ধু রানা ও পারভেজকে বুধবার রাতে বাসায় নিয়ে গিয়েছিলেন তিনি। এরপর সেখানে বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তিনি জানান, সাত তলা বাড়িটির নিচ তলায় জুয়েলের পরিবার যেই ফ্ল্যাটে থাকেন, সেই বাসার নিচেই সেপটিক ট্যাংক। তাদের রুমের ফ্লোরটি সব সময় অতিরিক্ত গরম হয়ে থাকত। এটি তার পরিবার বাড়িওয়ালাকে জানিয়েছিল। কিন্তু বাড়িওয়ালা গুরুত্ব দেয়নি। এ ছাড়া, বাড়ির পাশ দিয়ে যাতায়াতের প্রায় সময় গ্যাসের গন্ধ পাওয়া যেত। ধারণা করা হচ্ছে, সেই গ্যাস রুমের ভিতর জমে ছিল। রাতে তারা দিয়াশলাই জ্বালাতেই বিস্ফোরণ হয়েছে।

ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের চিকিৎসকরা জানান, রানার শরীরের ৬৩ শতাংশ, জুয়েলের ৩০ এবং পারভেজের ২১ শতাংশ দগ্ধ হয়েছে। রানাকে আইসিইউতে রাখা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad