কেসিসির সাবেক প্যানেল মেয়র টিপু গ্রেপ্তার

কেসিসির সাবেক প্যানেল মেয়র টিপু গ্রেপ্তার
আলী আকবর টিপু। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) সাবেক প্যানেল মেয়র ও ২৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলী আকবর টিপুকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শনিবার বিকালে ঢাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কেএমপি খুলনা মহানগর গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, সাদা পোষাকধারী ব্যক্তিরা তাকে বাড়ি থেকে তুলে নিয়েছে। পরে তাকে খুলনার বিভিন্ন সহিংসতা ও নাশকতা মামলার আসামি হিসেবে গ্রেপ্তার করা হয় বলে পরিবারকে জানানো হয়।

আলী আকবর টিপু খুলনার শেখবাড়ির একজন আস্থাভাজন ব্যক্তি ছিলেন। জুলাই গণঅভ্যুত্থানের পর খুলনা থেকে পালিয়ে ঢাকায় আত্মগোপনে ছিলেন তিনি। তার গ্রেপ্তারের মধ্য দিয়ে খুলনার রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad