দলীয় পরিচয় না দেখে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের নির্দেশ

দলীয় পরিচয় না দেখে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের নির্দেশ
ফরিদপুরের নগরকান্দা উপজেলা অডিটোরিয়ামে প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

‎দলীয় পরিচয় বিবেচনা না করে শতভাগ স্বচ্ছতা ও নিরপেক্ষতার মাধ্যমে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
‎
‎শনিবার দুপুরে ফরিদপুরের নগরকান্দা উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ নির্দেশ দেন।

‎শামা ওবায়েদ বলেন, ভোটারদের আঙুলের কালির দাগ শুকানোর আগেই ফ্যামিলি কার্ড চালু হয়েছে। এটি বিএনপি সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ, যার মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে নারীদের ক্ষমতায়ন নিশ্চিত হবে।
‎
‎তিনি বলেন, হতদরিদ্র পরিবার, বিশেষ করে নারীদের কথা চিন্তা করে সরকার এ প্রকল্প গ্রহণ করেছে। এই ফ্যামিলি কার্ড দরিদ্র নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
‎
কর্মশালায় অংশ নেওয়া তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, ‘আপনারা শতভাগ স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করবেন। কে কোন রাজনৈতিক দলের সমর্থক, তা আপনাদের দেখার বিষয় নয়। নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে এ কর্মসূচির সফলতা নিশ্চিত করতে হবে।’
‎
‎ইউএনও রিজওয়ানা আফরিনের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী নিমেরীর সঞ্চালনায় কর্মশালায় আরও উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সহ-সভাপতি মাহবুব আলী মিয়া, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ এবং জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক তৈবুর রহমান মাসুদ ও হেলাল উদ্দিন হেলালসহ স্থানীয় নেতারা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad