মন্দিরে ঘুরে প্রতিমার স্বর্ণ চুরি: দম্পতিসহ গ্রেপ্তার ৪

মন্দিরে ঘুরে প্রতিমার স্বর্ণ চুরি: দম্পতিসহ গ্রেপ্তার ৪
ছবি : ডিএমপির সৌজন্যে
Advertisement
Advertisement

মন্দিরে ঘুরে প্রতিমার স্বর্ণ চুরির অভিযোগে এক দম্পতিসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে চুরি হওয়া স্বর্ণের একাংশ।

মঙ্গলবার বিকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন।

পুলিশ জানায়, ওই দম্পতি বিভিন্ন মন্দিরে ঘুরে প্রতিমার স্বর্ণ চুরি করে দোকানে বিক্রি করতেন। সম্প্রতি রমনা কালী মন্দিরে প্রতিমার জিহ্বার স্বর্ণ চুরির ঘটনায় তাদের শনাক্ত করা হয়। পরে জিজ্ঞাসাবাদে সিদ্ধেশ্বরী কালী মন্দির ও নারায়ণগঞ্জের লোকনাথ আশ্রমের চুরির সঙ্গে তাদের সম্পৃক্ততা মেলে।

গ্রেপ্তার দম্পতি হলেন লিপি কর্মকার (২৯) ও অর্ণব রায় দীপ্ত (৩০)। অন্য দুজন হলেন চুরি হওয়া স্বর্ণের ক্রেতা মোহাম্মদ মুহিন (৩৭) ও জাকারিয়া ইসলাম।

ফারুক হোসেন জানান, ৭ অক্টোবর শাহবাগ থানাধীন শ্রী শ্রী রমনা কালী মন্দিরে প্রতিমার জিহ্বায় থাকা আনুমানিক ছয় আনা স্বর্ণ চুরি হয়। পুরোহিত সুজিত চক্রবর্তী অভিযোগ করলে সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ তাদের শনাক্ত করে। পরে উত্তরখানের ডোবাদিয়া থেকে লিপি ও অর্ণবকে আটক করা হয়।

আরও পড়ুন

আদালতে ১৬৪ ধারায় তারা দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। তাদের তথ্যে দক্ষিণখানের সাদিয়া জুয়েলার্সের মালিক মুহিনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে দুই আনা একরতি চার পয়েন্ট স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

১৩ সেপ্টেম্বর সিদ্ধেশ্বরী কালী মন্দিরে প্রতিমার স্বর্ণ চুরির ঘটনায় রমনা থানায় মামলা হয়েছিল। দম্পতির দেওয়া তথ্যে সিদ্ধেশ্বরী মন্দিরের স্বর্ণসহ ক্রেতা জাকারিয়া ইসলামকে গ্রেপ্তার করা হয়।

ফারুক হোসেন আরও জানান, ১১ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের লোকনাথ ব্রহ্মচারী মন্দিরে চেইন চুরির সময় পুরোহিতের হাতে ধরা পড়েছিলেন এই দম্পতি। তখন মন্দির কমিটির সদস্যরা তাদের ছেড়ে দেন।

আসন্ন দুর্গাপূজা প্রসঙ্গে তিনি বলেন, ‘১৬ অক্টোবর থেকে পূজা শুরু হচ্ছে। পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনার আশঙ্কা নেই।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad