টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১ কোটি টাকার ইয়াবা উদ্ধার

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১ কোটি টাকার ইয়াবা উদ্ধার
কক্সবাজারের টেকনাফে একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড। ছবিছ সৌজন্যে
Advertisement
Advertisement

কক্সবাজারের টেকনাফে একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড।

শুক্রবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

তিনি জানান, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে কোস্ট গার্ড টেকনাফ স্টেশন হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় এ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে ওই এলাকার একটি সন্দেহভাজন বসতবাড়িতে তল্লাশি চালিয়ে আনুমানিক ১ কোটি টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবা এবং একটি ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আরও পড়ুন

তবে কোস্ট গার্ড আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট মাদককারবারীরা কৌশলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দ করা ইয়াবা ও আলামত পরবর্তী আইনি প্রক্রিয়া নেওয়ার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ড কর্মকর্তা আরও জানান, সীমান্ত ও উপকূলীয় এলাকায় মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ডের এমন গোয়েন্দা নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad