ময়মনসিংহের সীমান্তে বিজিবির গুলিতে চোরাকারবারি নিহত

ময়মনসিংহের সীমান্তে বিজিবির গুলিতে চোরাকারবারি নিহত
নিহত চোরাকারবারি। ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গুলিতে রোমান মিয়া (৩২) নামের ব্যক্তি নিহত হয়েছেন। তিনি চিহ্নিত চোরাকারবারি বলে জানিয়েছে বিজিবি। সোমবার ভোরে হালুয়াঘাট উপজেলার সীমান্তবর্তী তেলিখালী বিওপির আওতাধীন ঝলঝলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবির কড়ইতলী কোম্পানি কমান্ডার সুবেদার মো. আব্দুল কাদির জানান, নিহত রোমান চিহ্নিত চোরাকারবারি। ঘটনার সময় আমাদের নিয়ন্ত্রণাধীন এলাকা দিয়ে ভারতীয় গরু নিয়ে যাওয়ার সময় তেলীখালী ও কড়ইতলী সীমান্ত ফাঁড়ির যৌথ টহলদল তাদের চ্যালেঞ্জ করলে তারা বিজিবির উপর হামলা করে। এ সময় নায়েক রফিকের গোলাভর্তি বন্দুক দিয়ে সাবধান করার জন্য প্রথমে ফাঁকা আওয়াজ করা হয়। পরবর্তীতে আবার রফিকের হাতে আঘাত করলে তার বন্দুক থেকে অনিচ্ছায় গুলি বের হয়ে রোমান নামের এক চোরাকারবারি আহত হয়। পরে হালুয়াঘাট সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রোমান উপজেলার ১ নম্বর ভূবনকুড়া ইউনিয়নের বেতকুড়ী গ্রামের আলাল উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় বাঘাইতলা বাজারের ইজারাদার ছিলেন।

ঘটনার বিষয়ে বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নূরুল আজিম বায়েজিদ বলেন, নিহত ব‍্যক্তি চিহ্নিত চোরাকারবারি। গরু চোরাচালান করার সময় এই ঘটনা ঘটে।

এ বিষয়ে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, ‘বিজিবির গুলিতে একজন মারা গেছেন। তবে ঘটনার সময় কীভাবে কী হয়েছে, তা তদন্ত সাপেক্ষে বলা যাবে।’

আরও পড়ুন: বড়লেখা সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad