মোহাম্মদপুরে গোলাগুলি: বাবা গুলিবিদ্ধ, ছেলেকে কুপিয়ে জখম

মোহাম্মদপুরে গোলাগুলি: বাবা গুলিবিদ্ধ, ছেলেকে কুপিয়ে জখম
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: ফাইল
Advertisement
Advertisement

রাজধানীর মোহাম্মদপুরে ময়ূর ভিলার সামনে গোলাগুলির ঘটনায় সুমন (৪৫) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় তার ছেলে ফাহিমকে (১৮) এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে মোহাম্মদপুরের বসিলা ব্রিজের আগের তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, সুমন ও তার ছেলে পেশায় আলু-পেঁয়াজ বিক্রেতা। ময়ূর ভিলার সামনে প্রধান সড়কে তাদের ওপর হামলা চালায় দুই থেকে তিনজন দুর্বৃত্ত। এ সময় সুমনের পায়ে গুলি করা হয় এবং তার ছেলে ফাহিমকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়।

ঘটনার পর মোহাম্মদপুর থানা-পুলিশের একাধিক দল ঘটনাস্থলে অবস্থান নেয়। তবে কী কারণে তাদের ওপর হামলা চালানো হয়েছে, কারা এ ঘটনার সঙ্গে জড়িত এবং হামলাকারীরা কোন পক্ষের–তাৎক্ষণিকভাবে এসব তথ্য জানা যায়নি।

আহত সুমন ও তার ছেলে ফাহিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের দুজনের অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad