স্ত্রীর মৃত্যুর পর নামাজ পড়া অবস্থায় প্রাণ গেল স্বামীর, একসঙ্গে জানাজা

স্ত্রীর মৃত্যুর পর নামাজ পড়া অবস্থায় প্রাণ গেল স্বামীর, একসঙ্গে জানাজা
একসঙ্গে জানাজা হয় মৃত স্বামী-স্ত্রীর। ছবি: টাইমস
Advertisement
Advertisement

নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মসজিদে নামাজ পড়া অবস্থায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার নাম রোমান মোল্যা। তিনি জেলার সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের মালিডাঙ্গা গ্রামের বাসিন্দা এবং মালিডাঙ্গা দক্ষিণপাড়া জামে মসজিদের মুয়াজ্জিন ‍ছিলেন।

সোমবার নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাসেল সরোয়ার এসব তথ্য জানান।

তিনি জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার স্ত্রী প্রায় সাত বছর ধরে প্যারালাইসিস রোগে আক্রান্ত ছিলেন। মাঝে-মধ্যে একটু সুস্থ হলেও প্রায় সময়ই তিনি অসুস্থ থাকতেন। এ পরিস্থিতিতে গত শনিবার রাত ২টার দিকে বাড়িতে মারা যান রোমান মোল্যার স্ত্রী। ঘরে স্ত্রীর মরদেহ রেখে ফজরের নামাজের আজান দিতে ও নামাজ পড়তে মালিডাঙ্গা দক্ষিণপাড়া জামে মসজিদে যান রোমান মোল্যা।

নামাজের মধ্যেই তিনি অসুস্থ হয়ে পড়লে অন্য মুসল্লিরা তাকে সেবা দিয়ে সুস্থ করার চেষ্টা করেন। তবে সেখানেই তিনি মারা যান।

ওসি জানান, রোববার জোহরের নামাজের পর স্বামী-স্ত্রীর একই সঙ্গে জানাজা অনুষ্ঠিত হয়েছে।

দম্পতির কুয়েত প্রবাসী ছেলে জসিম দেশে আসার পর সোমবার দাফনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলে জানিয়েছেন স্থানীয় যুবদল নেতা শিহাবুর রহমান শিহাব।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad