সুন্দরবনে জিম্মিদশা থেকে ৪ জেলে উদ্ধার

সুন্দরবনে জিম্মিদশা থেকে ৪ জেলে উদ্ধার
সুন্দরবনে উদ্ধার হওয়া চার জেলে। ছবি: কোস্ট গার্ড
Advertisement
Advertisement

সুন্দরবনের কুখ্যাত বনদস্যু ‘সম্রাট বাহিনী’র হাত থেকে অপহৃত চার জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। রোববার সুন্দরবন পশ্চিম বন বিভাগের শিবসা নদীর আরবানিয়া খাল এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া জেলেরা হলেন—খুলনা জেলার পাইকগাছা উপজেলার মইনুর (৫০), বাদশা গাজী (৩৯), সুজন হোসেন (৩৪) এবং ইমামুল মল্লিক (২২)।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গত ১০ অক্টোবর সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে বনদস্যু সম্রাট বাহিনীর হাতে অপহরণ হন ওই চার জেলে। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড মোংলা পশ্চিম জোনের আওতাধীন নলিয়ান আউটপোস্টের একটি দল শিবসা নদীর আরবানিয়া খাল এলাকায় অভিযান চালায়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যুরা জিম্মিদের ফেলে রেখে গহিন বনে পালিয়ে যায়। পরে সেখান থেকে জেলেদের উদ্ধার করা হয়।

সোমবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

তিনি জানান, সুন্দরবনে সক্রিয় সকল বন ও জলদস্যু নির্মূল এবং উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান চলমান রয়েছে। উদ্ধারকৃত জেলেদের তাদের স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad