ফেসবুকে অস্ত্র উঁচিয়ে ভিডিও, বগুড়ায় গ্রেপ্তার ২

ফেসবুকে অস্ত্র উঁচিয়ে ভিডিও, বগুড়ায় গ্রেপ্তার ২
Advertisement
Advertisement

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও টিকটকে অস্ত্র উঁচিয়ে ভয় দেখানোর ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে বগুড়ায় কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃতরা হলো শাজাহানপুর উপজেলার ফুলকোট মধ্যপাড়া এলাকার এরশাদুল রহমানের ছেলে ‘সুইট গ্রুপ’-এর মূল হোতা এরিন আহমেদ সুইট (১৯) এবং একই উপজেলার বিলকেশপাথার এলাকার সাইফুল ইসলামের ছেলে মো. মিরাজুল (১৯)।

রোববার বিকালে ফুলকোট মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬ দশমিক ৭ ইঞ্চি দৈর্ঘ্যের একটি বার্মিজ চাকু এবং অপরাধে ব্যবহার করা  রেজিস্ট্রেশনবিহীন একটি ১৫০ সিসির মোটরসাইকেল জব্দ করা হয়।

সোমবার দুপুরে বগুড়া জেলা গোয়েন্দা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার।

আরও পড়ুন

তিনি জানান, সম্প্রতি জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে সুইট সামাজিক যোগাযোগমাধ্যমে বিশেষ ভঙ্গিমায় বার্মিজ চাকু প্রদর্শনের একটি ভিডিও আপলোড করেন। তার সহযোগী মিরাজুল ভিডিওটি ধারণ করেছিলেন। ওই ভিডিওর একপর্যায়ে ইন্টারনেট থেকে নামানো একটি আগ্নেয়াস্ত্রের ছবিও যুক্ত করে ছড়িয়ে দেওয়া হয়, যা দ্রুত ভাইরাল হয়।

বিষয়টি জেলা পুলিশ ও সুশীল সমাজের দৃষ্টিগোচর হলে বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদের নির্দেশনায় অভিযানে নামে ডিবি। এরপর শাজাহানপুরের ফুলকোট এলাকায় অভিযান চালিয়ে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে ডিবি কর্মকর্তা জানান, সুইট এলাকার কিছু উঠতি বয়সী তরুণকে সংগঠিত করে ‘সুইট গ্যাং’ নামের একটি অপরাধী চক্র গড়ে তুলেছিলেন। এলাকায় নিজের আধিপত্য জাহির ও আতঙ্ক ছড়াতেই তিনি ইউটিউব থেকে পিস্তলের ছবি ডাউনলোড করে চাকুর ভিডিওর সঙ্গে যুক্ত করে অনলাইনে পোস্ট করেছিলেন। বাস্তবে তাঁর কাছে কোনো আগ্নেয়াস্ত্র ছিল না।

এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে শাজাহানপুর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্যাংয়ের বাকি সদস্যদের গ্রেপ্তারেও ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad