চুয়াডাঙ্গা সীমান্তে ৪ পিস স্বর্ণের বারসহ একজন আটক

চুয়াডাঙ্গা সীমান্তে ৪ পিস স্বর্ণের বারসহ একজন আটক
সোনার বারসহ আটক ব্যক্তি। ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

চুয়াডাঙ্গার জীবননগরে চার পিস স্বর্ণের বারসহ মো. সেলিম (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার রাত সাড়ে ৯টার দিকে জীবননগর সীমান্ত ইউনিয়নের গয়েশপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার গয়েশপুর যাত্রী ছাউনি থেকে তাকে আটক করা হয়।

আটক আসামি জীবননগর উপজেলার ধোপাখালী গ্রামের সরদার পাড়ার বাসিন্দা।

বিজিবি সূত্রে জানা যায়, ১১ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীন গয়েশপুর বিওপির কর্মরত হাবিলদার মো. ইছাব্বর আলীর নেতৃত্বে একটি বিশেষ টহলদল গয়েশপুর যাত্রী ছাউনিতে অভিযান চালায়। এ সময় সোনা বহন করছে এমন সন্দেহে মো. সেলিমকে আটক করা হয়।।

পরে মহেশপুর ব্যাটালিয়ন সদর থেকে সহকারী পরিচালক মো. মুন্সি ইমদাদুর রহমান ঘটনাস্থলে পৌঁছালে তার উপস্থিতিতে আটক ব্যক্তিকে তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে প্রায় ৫০০ দশমিক ৭৬ গ্রামের চার পিস স্বর্ণের বার,  এবং একটি ব্যাটারিচালিত অটোভ্যান জব্দ করা হয়।

বিজিবি জানায়, আটক ব্যক্তিকে জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে এবং উদ্ধার করা সোনা চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন: যশোরে ৯০ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ১

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad