যশোরে ৯০ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ১

যশোরে ৯০ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ১
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

যশোরের শার্শা উপজেলার পুটখালী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩টি সোনার বার, একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোনসহ সুজন হোসেন নামের একজনকে আটক করেছে বিজিবি।

বুধবার  ২১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান এই তথ্য নিশ্চিত করেছেন।

আটক সুজন হোসেনের বাড়ি শার্শা উপজেলার পুটখালী গ্রামে।

বিজিবি জানায়, আটককৃত ব্যক্তির কাছ থেকে ৩৯৭ গ্রাম ওজনের ৩টি সোনার বার, একটি মোটরসাইকেল এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণের বারের আনুমানিক মূল্য ৮৭ লাখ ৭৭ হাজার ৬৭০ টাকা।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান বলেন, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবি তৎপর রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad