মোহাম্মদপুরে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, আসামি ‘নাগ রাসেল’ গ্রেপ্তার

মোহাম্মদপুরে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, আসামি ‘নাগ রাসেল’ গ্রেপ্তার
তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণে গ্রেপ্তার আসামি। ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

রাজধানীর মোহাম্মদপুরে গৃহকর্মীর কাজ দেওয়ার প্রলোভনে ফ্ল্যাটে ডেকে নিয়ে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার দ্বিতীয় আসামি রাসেল ওরফে নাগ রাসেলকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে রাজধানীর বসিলা হাউজিং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে এসআরবি-২ এর একটি আভিযানিক দল।

সোমবার এসআরবি-২ এর উপ-পরিচালক মেজর এম মুবীন রহমান তাপস এ তথ্য জানান।

তিনি জানান, ৩ অক্টোবর রাতে মোহাম্মদপুর থানাধীন মোহাম্মদীয়া হাউজিং লিমিটেড এলাকার একটি ফ্ল্যাটে গৃহকর্মীর কাজ দেওয়ার কথা বলে ২৪ বছর বয়সী এক তরুণীকে ডেকে নেওয়া হয়। সেখানে দুই তরুণের বিরুদ্ধে তাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে।

এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা করেন। মামলায় রনি শেখ (২৯) ও রাসেল ওরফে নাগ রাসেলকে যথাক্রমে এক ও দুই নম্বর আসামি করা হয়েছে। এ ছাড়া, তাদের সহযোগী আরও তিনজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

আরও পড়ুন

মামলার পর আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি শুরু করে এসআরবি-২। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্ত রাসেলের অবস্থান শনাক্ত করে বসিলা হাউজিং এলাকায় অভিযান চালানো হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার রাসেল ঘটনার সঙ্গে নিজের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। মামলার অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন: রাজশাহীতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad