যাত্রাবাড়িতে একটি বাসা থেকে নারীর ৪ টুকরা মরদেহ উদ্ধার

যাত্রাবাড়িতে একটি বাসা থেকে নারীর ৪ টুকরা মরদেহ উদ্ধার
ঢাকা মেডিকেল কলেজ। ছবি: ফেসবুক থেকে
Advertisement
Advertisement

রাজধানীর যাত্রাবাড়ি মীরহাজিরবাগ এলাকায় একটি বাসা থেকে এক নারীর চার টুকরা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে দক্ষিণ যাত্রাবাড়ী মীর হাজীরবাগের বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এই ঘটনায় নিহতের স্বামী দুলালকে (৫০) আটক করেছে পুলিশ।

নিহত নারীর নাম শিরিন বেগম (৩৫)। শিরিন বেগমের বাড়ি পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার বিখাখালি গ্রামে। তার বাবা মৃত সোহরাব আলী। শিরিন এবং দুলালের এক ছেলে চট্রগাম ও এক মেয়ে গাজীপুরে থাকেন।

যাত্রাবাড়ি থানার পরিদর্শক (তদন্ত) মো. একেএম মইনুদ্দিন জানান জরুরি সেবা নম্বরের মাধ্যমে খবর পেয়ে রাতে মীরহাজীরবাগের বাসা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।  এ সময় ওই নারীর দেহ চার টুকরা করা ছিল এবং ঘটনাস্থল থেকে নারীর স্বামীকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে ওই নিহত নারীর পরকীয়া সম্পর্ক ছিল। যে কারণে প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া লাগত। এর জের ধরে গতরাতে যেকোনো সময় স্বামী দুলাল তার স্ত্রীকে হত্যা করার পর ঘাড় থেকে মাথা এবং উরু থেকে দুই পা আলাদা করে ফেলে।

তিনি আরও জানান, নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন: জামালপুরে গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার, শাশুড়িসহ আটক ৪

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad