নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রূপনগর থানা কমিটির সভাপতি মো. মারুফ হোসেন মিঠুকে (৩৪) আটক করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যার পর তাকে আটক করা হয়। মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এই নেতা ছাত্র-জনতার আন্দোলন দমনে সক্রিয় ছিলেন বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া পলাতক নেতাদের নির্দেশে সংগঠিত হওয়ার চেষ্টা করছিলেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশের হেফাজতে বর্তমানে মিঠুকে মিরপুর মডেল থানায় রাখা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ওসি হাফিজুর রহমান।
মারুফ হোসেন মিঠুর বাড়ি কুমিল্লার তিতাস উপজেলার দোলনাপুর গ্রামে। তার বাবা মো. জহিরুল ইসলাম। তিনি পল্লবী এলাকায় বসবাস করতেন।


