মায়ের শখ পূরণে হাতির পিঠে চড়ে বিয়ে, উৎসুক জনতার ঢল

মায়ের শখ পূরণে হাতির পিঠে চড়ে বিয়ে, উৎসুক জনতার ঢল
ছবি: টাইমস
Advertisement
Advertisement

গাইবান্ধার সাদুল্লাপুরে মায়ের শখ পূরণ করতে হাতির পিঠে চড়ে বিয়ে করলেন সাকিব মিয়া (২৫)।

শুক্রবার বিকালে ধাপেরহাট ইউনিয়নের তিলকপাড়া গ্রাম থেকে হিংগারপাড়া গ্রামে কনের বাড়ির উদ্দেশে রওনা হন তিনি। এই ব্যতিক্রমী বরযাত্রা দেখতে পথে পথে ভিড় করেন উৎসুক মানুষ। অনেকে মুঠোফোনে ছবি ও ভিডিও ধারণ করেন।

সাকিব তিলকপাড়া গ্রামের ছায়েদ আলীর ছেলে। হিংগারপাড়া গ্রামের খোকন মিয়ার মেয়ে সুরাইয়া আক্তারের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের দিনটি স্মরণীয় করতে ও মায়ের শখ পূরণ করতে হাতির পিঠে বরযাত্রার আয়োজন করেন তিনি।

সাধারণত বরযাত্রায় ব্যক্তিগত গাড়ি, মাইক্রোবাস, মোটরসাইকেল বা ঘোড়ার গাড়ি দেখা যায়। তবে সাকিবের বরযাত্রায় ছিল হাতি। তার এই ব্যতিক্রমী যাত্রা স্থানীয়দের মধ্যে কৌতূহল সৃষ্টি করে।

আরও পড়ুন

বরযাত্রা তিলকপাড়া থেকে হিংগারপাড়ার দিকে যাওয়ার সময় সড়কে মানুষের জটলা দেখা যায়। শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী মানুষ হাতির পিঠে বরকে দেখতে সড়কের পাশে দাঁড়ান। অনেকে স্মৃতি ধরে রাখতে ছবি ও ভিডিও ধারণ করেন। পুরো পথে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

সাকিব বলেন, ‘বিয়ে জীবনের বিশেষ দিন। দিনটি স্মরণীয় করার পাশাপাশি মায়ের শখ পূরণ করতে চেয়েছি। মা আমার জন্য অনেক কষ্ট করেছেন। তার ছোট্ট ইচ্ছা পূরণ করতে পেরে আমার ভালো লাগছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, যেন নতুন জীবন সুখে-শান্তিতে কাটাতে পারি।’

সাকিবের মা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘ছেলের বিয়েকে ঘিরে শখ ছিল, সে হাতির পিঠে চড়ে বিয়ে করতে যাবে। ইচ্ছা পূরণ হবে, ভেবে ভালো লাগছে। মা হিসেবে সন্তানের বিয়েতে অনেক স্বপ্ন থাকে। সব স্বপ্ন পূরণ করা সম্ভব হয় না। তবে ছেলের সহযোগিতায় শখ পূরণ হতে যাচ্ছে। এতে আমি আনন্দিত। ছেলের নতুন জীবনের জন্য সবার দোয়া চাই।’

ধাপেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম সিপন বলেন, ‘মায়ের শখ পূরণ করতে হাতির পিঠে চড়ে সাকিবের বিয়ে করতে যাওয়ার বিষয়টি ব্যতিক্রমী। উদ্যোগটি সুন্দর। নবদম্পতির জীবনের সাফল্য কামনা করছি।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad