নওগাঁয় গরুর বাছুরে খড় খাওয়া নিয়ে বিরোধে নিহত ১

নওগাঁয় গরুর বাছুরে খড় খাওয়া নিয়ে বিরোধে নিহত ১
মান্দা থানা। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

নওগাঁর মান্দায় গরুর বাছুরে খড় খাওয়াকে কেন্দ্র করে প্রতিবেশীদের হামলায় শহিদুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী ও ভাই আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের তুলশীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শহিদুল তুলশীরামপুর গ্রামের দারাজ উদ্দিন মণ্ডলের ছেলে। আহতরা হলেন শহিদুলের স্ত্রী সাথী বেগম (২৫) ও ভাই সাইফুল ইসলাম (৩০)। তারা দুজন নওগাঁ সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যায় শহিদুলের একটি গরুর বাছুর প্রতিবেশী ইব্রাহীম হোসেনের পালার খড় খায়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ইব্রাহীম হোসেনের নেতৃত্বে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে শহিদুলের ওপর হামলা করেন। এ সময় তাদের মারধরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শহীদুলকে বাঁচাতে এগিয়ে গেলে তার স্ত্রী সাথী ও ভাই সাইফুলও মারধরে আহত হন।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad