মধ্যরাতে রাজধানীতে যৌথ বাহিনীর ব্লক রেইড, গ্রেপ্তার ৪৪১

মধ্যরাতে রাজধানীতে যৌথ বাহিনীর ব্লক রেইড, গ্রেপ্তার ৪৪১
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

রাজধানীতে মাদক, চাঁদাবাজ, সন্ত্রাসী ও কিশোর গ্যাং দৌরাত্ম্য প্রতিরোধে মোহাম্মদপুর, পল্লবী, আদাবর ও গেন্ডারিয়ায় একযোগে ব্লক রেইড অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার রাত ৯টা থেকে চার ঘণ্টার এই অভিযানে গ্রেপ্তার করা হয়েছে ৪৪১ জন অপরাধীকে।

বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ- কমিশনার (ডিসি) ও মো. আকতার হোসেন। এ সময় একটি বিদেশি পিস্তল, একটি সিঙ্গেল শুটার গান, বেশ কিছু দেশীয় অস্ত্র ও গুলিসহ বিপুল মাদক উদ্ধার করা হয়।

মোহাম্মদপুর, পল্লবী, আদাবর ও গেন্ডারিয়া–এই চার থানায় রাত ৯টার পর শুরু হয় বিশেষ ব্লক রেইড। পুলিশ, ডিবি, সোয়াত, এসআরবি (র‍্যাব), এপিবিএন ও ডগ স্কোয়াডসহ আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকশ সদস্য এতে অংশ নেন।

পুলিশ জানিয়েছে, অভিযানে চারটি এলাকা থেকে গ্রেপ্তার করা হয় ৪৪১ জন অপরাধীকে। এর মধ্যে পল্লবীতেই ২০২ জন, মোহাম্মদপুরে ৫৯ জন, আদাবরে ৪৫ এবং গেন্ডারিয়ায় ৩৮ জনকে আটক করা হয়। উদ্ধার করা হয় দেশি বিদেশি অস্ত্রসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য।

পুলিশ আরো জানায়, গ্রেপ্তারদের তথ্য প্রাথমিক যাচাই-বাছাই শেষে যাদের নামে সুনির্দিষ্ট মামলা রয়েছে তাদের আদালতে পাঠানো হবে এবং অন্যদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হবে।

আরও পড়ুন: ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad