এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে ককটেল বিস্ফোরণ

এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে ককটেল বিস্ফোরণ
ঘটনাস্থলে পুলিশ সদস্যরা। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে এনসিপির কেন্দ্রীয় নেতা ইয়াসির আরাফাত জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা সেখানে তিনটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়। বাকি দুটি অবিস্ফোরিত ছিল।

পরে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অবিস্ফোরিত ককটেল দুটি নিষ্ক্রিয় করেন।

আরও পড়ুন: জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণে আহত ১

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad