নোয়াখালীতে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ২

নোয়াখালীতে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ২
চুরির অভিযোগে যুবককে হত্যা। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

নোয়াখালী সদর উপজেলায় চুরির অভিযোগে এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন, নোয়াখালী সদর উপজেলার নোয়ান্নাই ইউনিয়নের ৪ নং ওয়ার্ড ইসলামগঞ্জ বাজারের ‘গাইন বাড়ি’ এলাকায় চুরির অভিযোগে মো. কবির (৪০) নামের এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে নেওয়াজপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

​জানা গেছে, গতকাল সোনাপুর ফিলিং স্টেশন থেকে ১ লাখ ৫০ হাজার টাকা চুরির ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজ দেখে কবিরকে শনাক্ত করার পর ইসলামগঞ্জ ডালের বাড়ি থেকে নিয়াজপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দেবীপুর এলাকায় তাকে তুলে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে তাকে মারধর করা হলে তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে।

​নোয়াখালী সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, নিহত কবিরের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরির একাধিক অভিযোগ রয়েছে। চোর সন্দেহে তাকে আটক করে মারধর করা হয়েছিল। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: মহেশখালীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad