ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত

ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত
বিশ্ব শিক্ষক দিবসের অনুষ্ঠানে ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ক্যাম্পাসে শিক্ষক ও অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন শিক্ষার্থীরা। ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

উৎসবমুখর ও প্রাণোচ্ছল পরিবেশে ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা ক্যাম্পাসে উদ্‌যাপিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬। সোমবার রাজধানীর বনানীতে বিশ্ববিদ্যালয়ের হলরুমে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিরা অংশ নেন।

শিক্ষক ও শিক্ষার্থীদের পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সুদৃঢ় মেলবন্ধন গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইআইএলের চেয়ারম্যান ও ইউসিএসআই ইউনিভার্সিটির জ্যেষ্ঠ সহসভাপতি আরিফুল বারী মজুমদার, একাডেমিক বিভাগের সহসভাপতি অধ্যাপক এইচ. এম. জহিরুল হক এবং প্রভোস্ট সুমন সুবহান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রাইমএশিয়া ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এ এন এম মেশকাত উদ্দিন। তিনি বলেন, ‘শিক্ষা শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি চরিত্র গঠন ও মানবিক মূল্যবোধ বিকাশের মূল চাবিকাঠি। আমরা চাই শিক্ষার্থীরা কেবল সফল পেশাজীবন নয়, বরং সততা, নিষ্ঠা ও উদ্ভাবনী চিন্তার মাধ্যমে ইতিবাচক সামাজিক পরিবর্তনে ভূমিকা রাখবে।’ তরুণদের যেকোনো চ্যালেঞ্জ সামনে থেকে মোকাবিলা করে স্বপ্নের পথে নিরলস এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট এবং হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ জে. মুনির, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ডিজিটাল ইনোভেশন অনুষদের ডিন অধ্যাপক সৈয়দ আখতার হোসেন এবং সোশাল সায়েন্সেস অ্যান্ড লিবারেল আর্টস অনুষদের ডিন জোহা রহমান।

আরও পড়ুন

সমাপনী বক্তব্যে অধ্যাপক এইচ. এম. জহিরুল হক শিক্ষক-শিক্ষার্থীদের সম্পর্ক আরও গভীর করতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইতিবাচক উদ্যোগের কথা তুলে ধরেন।

আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল শিক্ষার্থীদের স্মৃতিচারণ ও অনুভূতি প্রকাশ পর্ব। শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শিক্ষার্থী প্রতিনিধিরা বলেন, ‘শ্রেণিকক্ষ থেকে শুরু করে জীবনের প্রতিটি ধাপে শিক্ষকদের অনুপ্রেরণা, দিকনির্দেশনা ও ত্যাগ অমূল্য। আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও স্বপ্ন পূরণে আপনাদের সাহসী ভূমিকা চিরদিন মনে রাখব।’

আলোচনা পর্ব শেষে শিক্ষকদের সম্মান জানিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও সংগীত পরিবেশন করেন শিক্ষার্থীরা। সবশেষে অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে কেক কাটার মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad