কিশোরগঞ্জে ছাত্রলীগের উপজেলা সভাপতি গ্রেপ্তার

কিশোরগঞ্জে ছাত্রলীগের উপজেলা সভাপতি গ্রেপ্তার
মো. রফিকুল ইসলাম রিংকু। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

কিশোরগঞ্জের ইটনায় বিস্ফোরক আইনে করা মামলায় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের উপজেলা সভাপতি মো. রফিকুল ইসলাম রিংকুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার দুপুরে ইটনা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর ইটনা থানায় বিস্ফোরক আইনে একটি মামলা করা হয়। ওই মামলায় রফিকুল ইসলাম রিংকুকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ খান বলেন, রফিকুল ইসলাম রিংকুকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad