অভিনেত্রী শিমু হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ

অভিনেত্রী শিমু হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ
রাইমা ইসলাম শিমু হত্যা। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

অভিনেত্রী রাইমা ইসলাম শিমু হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আগামী ২৬ অক্টোবর মামলার দুই আসামির আত্মপক্ষ শুনানির দিন ধার্য করেছে আদালত।

মঙ্গলবার ঢাকার চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ নুসরাত জাবীন নিম্মীর আদালতে মামলার সর্বশেষ সাক্ষী হিসেবে শিমুর ময়নাতদন্তকারী চিকিৎসক প্রজ্ঞা পারমিতা দত্ত সাক্ষ্য দেন। তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের চিকিৎসক।

তার সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আসামিদের আত্মপক্ষ শুনানির জন্য আগামী ২৬ অক্টোবর দিন ধার্য করে। আদালতের বেঞ্চ সহকারী সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মামলায় মোট ৩৩ জন সাক্ষীর মধ্যে ২০ জনের সাক্ষ্যগ্রহণ করেছে আদালত।

আরও পড়ুন

মামলার অভিযোগপত্র সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৭ জানুয়ারি ঢাকার কেরানীগঞ্জ থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ওইদিন রাতেই আঙুলের ছাপের মাধ্যমে মরদেহটি অভিনেত্রী রাইমা ইসলাম শিমুর বলে শনাক্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

এ ঘটনায় ১৮ জানুয়ারি শিমুর ভাই হারুনুর রশীদ তার বোনের স্বামী সাখাওয়াত আলীম নোবেল ও নোবেলের বাল্যবন্ধু ফরহাদের বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় হত্যা মামলা করেন। মামলায় অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকে আসামি করা হয়।

মামলাটি তদন্ত করে একই বছরের ২৯ আগস্ট কেরানীগঞ্জ মডেল থানার পরিদর্শক শহিদুল ইসলাম নোবেল ও ফরহাদকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে ২৯ নভেম্বর দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় আদালত।

এরপর মামলায় সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শুরু হয়। সর্বশেষ ময়নাতদন্তকারী চিকিৎসকের সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে সাক্ষ্যগ্রহণ পর্ব শেষ হলো। এখন আসামিদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad