সাভারে প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ বিক্রয় করার অভিযোগে বৃহস্পতিবার ২০ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। এ সময় মাছ বিক্রেতা আবু মিয়া পালিয়ে গেছে।
মৎস্য কর্মকর্তা শবনম মুশতারী জানান, সকাল থেকে বিভিন্ন মাছের বাজার পরিদর্শন শেষে পৌর এলাকার আড়া পাড়া রশিদ মেম্বরের মোড়ের মাছ বাজার থেকে ২০ কেজি মাছ জব্দ করা হয়। এ সময় কসমেটিক দোকানদার ও মৌসুমি ইলিশ মাছ বিক্রেতা আবু মিয়া কৌশলে পালিয়ে যান।
জব্দকৃত মাছ দুটি এতিম খানায় দেওয়া হয়েছে। এ ছাড়া বিভিন্ন বাজারে গোপনে ও প্রকাশ্যে ইলিশ ক্রয় ও বিক্রয় হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে বলেও জানান তিনি।


