ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫
Advertisement
Advertisement

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার চর চারতলা গ্রামের কিছকি বাড়ি ও আক্কার বাড়ির লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘণ্টাব্যাপী চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কিছকি বাড়ি ও আক্কার বাড়ির লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছে। বৃহস্পতিবার মধ্যরাতে দেড় বছর আগের একটি চুরির ঘটনা নিয়ে আক্কার বাড়ির কবির ও কিছকি বাড়ির আলামিনের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। এর জেরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

এ সময় টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের লোকজন ধাওয়া-পাল্টাধাওয়া করেন। তারা পরস্পরকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আশুগঞ্জ থানা পুলিশের পরিদর্শক মো. আনিসুর রহমান জানান, পূর্ববিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তী সহিংসতা এড়াতে গ্রামে পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad