খাগড়াছড়ির মাটিরাঙ্গায় গুচ্ছগ্রামের সরকারি চাল ও গম মজুত রাখার দায়ে এক চাল ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার রাতে মাটিরাঙ্গা বাজারের চাল ব্যবসায়ী ‘মা মনি এন্টারপ্রাইজ’ এর স্বত্বাধিকারী ফয়েজ আহমেদের কাছ থেকে ২২ বস্তা চাল জব্দ করা হয়।
এসময় তাকে ৫ হাজার টাকা জরিমানা করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে তাহমিনা মিতুর ভ্রাম্যমাণ আদালত।
জনস্বার্থে আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।


