ঢাকা-রিয়াদ রুটে বিমানের দুই ফ্লাইট স্থগিত

ঢাকা-রিয়াদ রুটে বিমানের দুই ফ্লাইট স্থগিত
ফাইল ফটো
Advertisement
Advertisement

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রিয়াদগামী দুটি ফ্লাইট স্থগিত করেছে। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিমান।

বিমান জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিমানের রিয়াদগামী ফ্লাইট BG339 এবং BG340 স্থগিত থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এই ফ্লাইটগুলোর যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। বিমান কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যালোচনা করছে এবং ফ্লাইটগুলোর সময়সূচি পরিবর্তন বা বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য রোববার জানানো হবে।

অনাকাঙ্ক্ষিত বিঘ্ন এবং ফ্লাইট স্থগিতের ফলে যাত্রী ও তাদের পরিবারের যে অসুবিধার সৃষ্টি হয়েছে, তার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

বিমান জানিয়েছে, ভুক্তভোগী যাত্রীরা তাৎক্ষণিক সহায়তার জন্য বিমানের কল সেন্টারে যোগাযোগ করতে পারেন অথবা নিকটস্থ বিমান বিক্রয় কেন্দ্রে (সেলস অফিস) যেতে পারেন। পরবর্তী তথ্য পাওয়া মাত্রই সেটি অফিসিয়াল ওয়েবসাইট ও যোগাযোগ মাধ্যমগুলোতে প্রকাশ করা হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad