নারী ক্ষমতায়নে দুই দিনব্যাপী ‘উইমেন সামিট অ্যান্ড এক্সিবিশন’

নারী ক্ষমতায়নে দুই দিনব্যাপী ‘উইমেন সামিট অ্যান্ড এক্সিবিশন’
ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

জাতীয় অর্থনীতিতে নারীর ভূমিকা ও গুরুত্ব তুলে ধরা এবং নারী ক্ষমতায়নের লক্ষ্যে আয়োজিত দুই দিনব্যাপী ‘উইমেন সামিট অ্যান্ড এক্সিবিশন ২০২৬’ শেষ হয়েছে। রোববার ‘পাওয়ার অব শি’-এর উদ্যোগে রাজধানীর গুলশানের এলিট কনভেনশন হলে এই বিশেষ আয়োজনটি সম্পন্ন হয়।

শনিবার সকালে শুরু হওয়া এই সামিটের প্রতিপাদ্য ছিল ‘জাতীয় অর্থনীতিতে নারীর ভূমিকা ও গুরুত্ব’ এবং মূল স্লোগান ছিল ‘শি লিডস, শি শাইনস’। দুই দিনব্যাপী এই আয়োজনে মোট ৩৮টি স্টলে নারী উদ্যোক্তাদের তৈরি বৈচিত্র্যময় দেশীয় পণ্য প্রদর্শিত হয়।

পোশাক, হস্তশিল্প, লাইফস্টাইল পণ্য, হাতে তৈরি খাবার, স্কিনকেয়ার ও জুয়েলারিসহ সৃজনশীল নানা উদ্যোগের সমন্বয়ে এই প্রদর্শনী দেশীয় উদ্যোক্তাদের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে। মেলায় নতুন উদ্যোক্তাদের জন্য বিশেষ সুযোগ, স্টল বরাদ্দ এবং মেন্টরশিপ কার্যক্রমের ব্যবস্থাও ছিল।

আয়োজনটিতে অংশ নেন দেশের বিভিন্ন প্রান্তের নারী উদ্যোক্তা, মিডিয়া ব্যক্তিত্ব, করপোরেট প্রতিনিধি, ব্যবসায়ী, বিনিয়োগকারী, নীতিনির্ধারক ও শিক্ষার্থীরা।

সবার জন্য উন্মুক্ত এই আয়োজনে অংশগ্রহণের জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশনের প্রয়োজন ছিল না। সমাপনী পর্বে ‘মা দিবস’ উপলক্ষে দেশীয় পণ্য প্রদর্শনীর বিশেষ আয়োজন রাখা হয়।

আরও পড়ুন

সামিটের দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয় নারীর মানসিক স্বাস্থ্য বিষয়ক প্যানেল আলোচনা ‘মনের কথা খুলে বলুন’-এর মাধ্যমে।

‘পাওয়ার অব শি’ ট্রাস্টের চেয়ারম্যান সাবিনা স্যাবি জানান, নারীর ক্ষমতায়ন, দক্ষতা উন্নয়ন, উদ্যোক্তা তৈরি, স্বাস্থ্য সচেতনতা এবং টেকসই নেটওয়ার্কিংয়ের লক্ষ্যে ২০১৭ সাল থেকে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ২০২০ সাল থেকে নিয়মিতভাবে আয়োজিত এই সামিট নারী উদ্যোক্তাদের বিকাশে একটি কার্যকর মাধ্যম হয়ে দাঁড়িয়েছে।

তিনি আরও বলেন, নারী নেতৃত্ব, উদ্যোক্তা উন্নয়ন ও দেশীয় পণ্যের প্রসারে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিভিন্ন শ্রেণি-পেশার দর্শক, ক্রেতা ও অতিথিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে। নারী উদ্যোক্তারাও ব্যস্ত সময় পার করেন পণ্য প্রদর্শনী ও কেনাবেচায়। সমাপনী অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ‘ঢাকা কমিউনিটি ব্যান্ড’-এর লাইভ মিউজিক পারফরম্যান্স।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad