ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের দায়ে ২ যুবকের যাবজ্জীবন

ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের দায়ে ২ যুবকের যাবজ্জীবন
Advertisement
Advertisement

‎‎ফরিদপুরের ভাঙ্গায় মাদ্রাসাছাত্রীকে অপহরণ ও জোরপূর্বক দলবদ্ধ ধর্ষণের দায়ে মোহন বিশ্বাস (২০) ও তায়েব মাতুব্বর (২১) নামে দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সেই সঙ্গে তাদের দুই লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
‎
বুধবার দুপুর ১টার দিকে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামিমা পারভীন এ রায় ঘোষণা করেন।

আসামিরা হলেন ভাঙ্গা উপজেলা হোগলাকান্দী গ্রামের শাহা বিশ্বাসের ছেলে মোহন বিশ্বাস ও রবি মাতুব্বরের ছেলে তায়েব মাতুব্বর।
‎
‎মামলার এজাহার সূত্রে গেছে, ২০২০ সালের ৮ আগস্ট ভুক্তভোগী মাদ্রাসাছাত্রী ধর্ষণের শিকার হন। পরে তার বাবা বাদী হয়ে ভাঙ্গা থানায় মামলা করেন। ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইলিয়াস হোসেন তদন্ত করে দুজন আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।

‎দীর্ঘ সাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে আদালত সোমবার এ রায় দিলেন।

‎রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম রব্বানী ভূঁইয়া রতন জানান, আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত সাজা দিয়েছেন। এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad