ইউক্রেনের দুই শহরে রাশিয়ার হামলায় নিহত ৬

ইউক্রেনের দুই শহরে রাশিয়ার হামলায় নিহত ৬
রাশিয়ার হামলায় খারকিভের একটি আবাসিক এলাকায় একটি গাড়িতে আগুন ধরে যায়। ছবি: এপি/ইউএনবি
Advertisement
Advertisement

ইউক্রেনের দুটি শহরে রাশিয়ার হামলায় ছয়জন নিহত হয়েছেন।

রোববার দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে একটি মুদি দোকানে হামলায় তিনজন নিহত ও ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুই শিশু রয়েছে বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর ওলেহ সিনিয়েহুবভ।

টেলিগ্রামে দেওয়া এক পোস্টে সিনিয়েহুবভ এ তথ্য জানান।

অনলাইনে প্রকাশিত ছবিতে হামলায় ক্ষতিগ্রস্ত ভবন ও পুড়ে যাওয়া যানবাহনের পাশে জরুরি উদ্ধারকর্মীদের কাজ করতে দেখা গেছে।

এদিকে, পশ্চিম ইউক্রেনেও রাশিয়ার আলাদা হামলায় তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। তবে ওই হামলার স্থান ও ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad