রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

রাজশাহী নগরীর মেহেরচণ্ডী এলাকায় রেললাইনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। রোববার সকালে রেললাইনের ওপর থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মেহেরচণ্ডী এলাকায় রেললাইনের ওপর এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা রাজশাহী রেলওয়ে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়।

ওই নারী কীভাবে ট্রেনে কাটা পড়ে মারা গেছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি দুর্ঘটনা, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, রেললাইন থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় শনাক্ত করা যায়নি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad