নারায়ণগঞ্জে বস্তাবন্দী অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জে বস্তাবন্দী অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে পরিত্যক্ত জায়গা হাত-পা বাধা বস্তাবন্দী অজ্ঞাত এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার দুপুরে উত্তর ভূইঁগড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জানা গেছে, লিংক রোডের পাশে বস্তাবন্দী অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশকে খরব দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান, নিহতের শরীরের বিভিন্নস্থানে আঘাতে চিহ্ন রয়েছে। নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা হত্যার পর মরদেহ গুমের উদ্দেশ্যে বস্তাবন্দী করেছে।

তিনি আরও জানান, জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad