দক্ষিণ এশিয়ায় পর্যটনে অবদানের জন্য ৩ পুরস্কার পেল সায়মান হোটেল

দক্ষিণ এশিয়ায় পর্যটনে অবদানের জন্য ৩ পুরস্কার পেল সায়মান হোটেল
সায়মন হোটেলের পাওয়া তিন পুরস্কার। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

দক্ষিণ এশিয়ার পর্যটন খাতে অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের সাউথ এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ডসে (সাটা) তিনটি মর্যাদাপূর্ণ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সায়মান হোটেল। এর মধ্য দিয়ে টানা অষ্টম বছরের মতো এ আয়োজনে পুরস্কার অর্জনের ধারাবাহিকতা বজায় রেখেছে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে ছয় দশকের ঐতিহ্য উদযাপন করেছে সায়মান।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সায়মান বিচ রিসোর্ট কর্তৃপক্ষ জানায়, গত ৮ অক্টোবর মালদ্বীপের রাজধানী মালেতে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির পক্ষে পুরস্কার গ্রহণ করেন দুই প্রতিষ্ঠানের ক্লাস্টার জেনারেল ম্যানেজার পূবূদূ ফার্নান্দো।

সায়মানের অর্জিত পুরস্কার তিনটি হলো–বাংলাদেশের শীর্ষ রিসোর্ট ও হোটেল ব্র্যান্ড, সায়মান বিচ রিসোর্টের জন্য বাংলাদেশের শীর্ষ সমুদ্রসৈকত হোটেল এবং সায়মান হেরিটেজের জন্য বাংলাদেশের শীর্ষ ঐতিহ্যবাহী হোটেল ও রিসোর্ট।

পুরস্কার অর্জনের প্রতিক্রিয়ায় পূবূদূ ফার্নান্দো বলেন, ‘আমি বিশ্বাস করি, এই অর্জন আমাদের প্রতিষ্ঠানের প্রতিটি সদস্যের সম্মিলিত সাফল্য। অভিন্ন লক্ষ্য, পারস্পরিক সহযোগিতা এবং দায়িত্ব পালনে সহকর্মীদের আন্তরিকতা ও নিষ্ঠার ফলেই এই স্বীকৃতি অর্জন সম্ভব হয়েছে। দলগত কাজই আমাদের সাফল্যের মূল ভিত্তি।’

আরও পড়ুন

তিনি আরও বলেন, ‘আমাদের নিবেদিতপ্রাণ সহকর্মী, সম্মানিত অতিথি, বিশ্বস্ত ব্যবসায়িক অংশীদার ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এই পুরস্কারগুলো আমাদের আরও আন্তরিকতার সঙ্গে সেবা দিতে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সায়মানের ঐতিহ্য সংরক্ষণে উৎসাহিত করবে। আন্তর্জাতিক অঙ্গনে কক্সবাজার ও সায়মানের পরিচিতি এবং সুনাম আরও সুদৃঢ় করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’

১৯৬৪ সালে যাত্রা শুরু করা সায়মান বাংলাদেশের পর্যটন ও আতিথেয়তা খাতের পরিচিত নাম। কক্সবাজারে অবস্থিত সায়মান বিচ রিসোর্ট আধুনিক সমুদ্রসৈকতকেন্দ্রিক অবকাশযাপনের সুযোগ দিচ্ছে। অন্যদিকে, সায়মান হেরিটেজ ঐতিহাসিক সায়মানের ঐতিহ্য ও উত্তরাধিকার ধারণ করে এগিয়ে যাচ্ছে। ছয় দশকের বেশি সময়ের অভিজ্ঞতায় প্রতিষ্ঠান দুটি আধুনিক আতিথেয়তার সঙ্গে ঐতিহ্যের সমন্বয় ঘটিয়ে আসছে।

আরও পড়ুন: ঈদের ছুটিতে কক্সবাজারে পর্যটকের ভিড়, হোটেলে বুকিং শেষ

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad