আদালত থেকে ফের পালালেন হাজতি আসামি

আদালত থেকে ফের পালালেন হাজতি আসামি
পলাতক আসামি শরিফুল। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

আদালতে থেকে পালিয়ে যাওয়ার ঘটনায় রাজধানী ঢাকার কোতোয়ালি থানায় করা মামলায় হাজতি আসামি মো. শরিফুল ইসলাম ফের পালিয়ে গেছেন।

মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলমের আদালত থেকে তিনি দ্বিতীয়বারের মতো পালিয়ে যান।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা প্রসিকিউসন বিভাগের ডিসি মহিউদ্দিন মাহমুদ সোহেল বলেন, ‘এই আসামি আগেও একবার পালিয়েছিল। আজ তাকে সেই আগের মামলায় আদালতে আনা হলে তিনি হাতকড়া খুলে এজলাস থেকে পালিয়ে যান।’

আদালত ও মামলার সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১৯ জুন ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের এজলাস থেকে হাজতখানায় নেওয়ার পথে পুলিশকে আঘাত করে হাতকড়া খুলে কৌশলে পালিয়ে যান শরিফুল ইসলাম। ঘটনার দিনই হাজতখানার ইনচার্জ মো. রিপন মোল্লা বাদী হয়ে রাজধানীর কোতোয়ালি থানায় শরিফুল ইসলামের বিরুদ্ধে মামলা করেন।

এই মামলায় সাক্ষ্যগ্রহণ থাকায় তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পরে তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলমের আদালতে তোলা হয়। তবে সাক্ষী না আসায় সাক্ষ্যগ্রহণ হয়নি। পরে ডিএমপির প্রসিকিউশন বিভাগে কর্মরত কনস্টেবল আব্দুল আলিম তাকে আদালত থেকে নিয়ে হাজতখানায় নিয়ে যাচ্ছিলেন। এমন সময় আসামি শরিফুল পালিয়ে যান।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad